1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

চার নারী সেনা ফিরে পাচ্ছে ইসরায়েল

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার (২৫ জানুয়ারি) চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস। এই সেনারা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। এদের মধ্যে প্রথম তিনজনের বয়স ২০ ও বাকি একজনের বয়স ১৯।

ইসরায়েল সরকার সেনাদের পরিবারকে জানিয়েছে, মুক্তির জন্য তারা প্রস্তুত। ইসরায়েল আশা করেছিল, আরবেল ইয়েহুদ নামে একজন নারী বেসামরিক বন্দি মুক্তি পাবেন। তবে ইয়েহুদকে হামাস আটক করেনি, আটক করেছে প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ। তাই তিনি এ মুক্তির তালিকায় নেই।

এ দিকে হামাস আশা করছে, ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যাদের মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত ও ৮০ জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে।

চুক্তি অনুসারে, ইসরায়েল একেকটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, এখনও ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে। তথ্য: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com