1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : লাকড়িভর্তি একটি অটোরিকশা চাপায় আব্দুর রউফ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল আনুমানিক তিনটার দিকে লাকড়িভর্তি একটি অটোরিকশা রাস্তার পাশে রেখে ওই অটোচালক দোকানে চা পান করছিলেন। তবে বেখেয়ালি ওই অটোচালক চাবি অটোতে অন অবস্থায় রেখে চলে যান। এসময় দোকানের সামনে থাকা এক শিশু খেলতে গিয়ে সবার অজান্তে অটোরিকশায় চড়ে পিকআপ ধরে বসে। এতে অটোরিকশাটি চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে সামনে থাকা আরও কয়েকজন শিশুর ওপর ওঠে যায় অটোরিকশাটি। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রউফ। আহত হয় আরও অন্তত ৩ জন। পরে স্থানীয়রা আব্দুর রউফকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নোমান আল সিফাত প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com