1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে অবৈধ ৫ করাতকলের যন্ত্রাংশ জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) :লাইসেন্স না থাকা এবং বন বিভাগের নির্দিষ্ট সীমানার মধ্যে অনুমোদনহীন করাতকল পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে বন বিভাগ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকুড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে চৌরাস্তা এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত ৫টি করাতকলের যন্ত্রাংশ ও ইঞ্জিন খোলে সেসব জব্দ করা হয়। করাতকলগুলো হলো- রাসেল স’মিল, মোকছেদুল স’মিল, করিম স’মিল, কাওসার স’মিল ও আশরাফ আলী স’মিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com