1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : চাপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে মারামারির পরে আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রবিবার মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে। এ প্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বিএসএফ জানিয়েছে এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, ২৬শে জানুয়ারী সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে।

দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান বলে বিজিবি জানিয়েছে।

এদিকে, বিএসএফ বলছে উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে।

এ নিয়ে সেখানে বাংলাদেশী কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়।

বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন, তখন তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।

বিজিবি জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয় এবং জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com