1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলা মিয়ানমার সীমান্তে অভ্যন্তরে পণ্য ও গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে তরিকুল ইসলাম (১৮) নামের এক বাংলাদেশী যুবকের বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মিয়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী এলাকার মিয়ানমার সীমান্তের ওপারে এ দূর্ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম কক্সবাজার রামু মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার করে আসছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে অবৈধ গরু। এর ধারাবাহিকতায় আহত তরিকুলসহ আরও অনেকে সীমান্তের ৪৮নং সীমান্ত পিলার পয়েন্টে গেলে মাইন বিস্ফোরিত হয়। এতে আহত হয় তরিকুল ইসলাম। পরে তাঁর সঙ্গে থাকা স্থানীয়র আহত তরিকুলকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মিয়ানমার সীমান্তে শূন্যরেখার ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশী একজন আহত হয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মাইন বিস্ফোরণে তরিকুল ইসলাম নামের একজনের আহত হওয়ার খবর শুনেছি। মাইন বিস্ফোরণটি মিয়ানমার সীমান্তের ওপারে হয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ কালে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের আলী হোসেন (৩৬), রাশেদুল ইসলাম রাসেল (২৫) ও আরিফ উল্লাহ (৩২) নামে তিনজন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com