1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার, ৫৫ মোবাইল সেট উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

শেরপুর: শেরপুর আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব জানান জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম। মঙ্গলবার ভোরে শহরের থানা মোড়ে সদর থানার টহল পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (২৫), লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল (২৩), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মাইক ভাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজুল (৩৫), কুমিল্লা জেলার মোরাদ নগর উপজেলার যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩২), একই উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস (৩৫), ঢাকার লালবাগ শহীদ নগর এলাকার আবদুলের ছেলে রানা (৩০), একই এলাকার বাবুলের ছেলে ফারুক (২৪), শেরপুর শহরের নৌহাটা এলাকার আব্দুর রহমানের ছেলে আক্রাম (৩৫), গৌরিপুর এলাকার সেলিমের ছেলে বাবু (২১) ও খরমপুর এলাকার বাদশাহ মিয়ার ছেলে শিমুল মিয়া (৩৫)।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, জেলা শহরের নিউমার্কেট রঘুনাথ বাজারস্থ কোরাইশী কমপ্লেক্সের মাহি টেলিকম এর মালিক প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান তালাবদ্ধ করে চলে যান। মঙ্গলবার ভোর রাতে প্রথে কোরাইশী কমপ্লেক্সের প্রবেশ গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে চোর চক্র। পরে তারা মাহি টেলিকমের তালা কেটে ৩টি ট্রাভেল ব্যাগের মধ্যে ৬১টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড নতুন মোবাইল সেট নিয়ে চলে যায়। এসময় সোর্সের মাধ্যমে খবর পেয়ে শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের সাথে থাকা ২টি রড কাটারসহ তিন ব্যাগ ভর্তি এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়।

মাহি টেলিকমের স্বত্বাধিকারী কামারুজ্জামান মিন্টু তালুকদার বলেন, উদ্ধার হওয়া ৫৫টি মোবাইলের বাজার দর ১১লাখ টাকা।

জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ১০জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com