1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

জনগণের বিপক্ষে গেলে ৫ আগস্টের মতো পরিণতি : তারেক রহমান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে, তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কী হয়, ৫ আগস্ট তার প্রমাণ।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।

চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারে ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিষ্কারের পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।

জনগণের কাছে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান। জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণের বিপক্ষে কাজ করলে কী হয়, ৫ আগস্ট তার প্রমাণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com