1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

৭২’র সংবিধান সমুন্নত রেখে ‘ঘোষণাপত্র’ প্রণয়ন করছে বিএনপি

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
রাজনীতি ডেস্ক: একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিত্তি ধরে এবং বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে জুলাই গণ-অভ্যুত্থানের ‘পরামর্শমূলক’ ঘোষণাপত্র প্রণয়ন করছে বিএনপি। ঘোষণাপত্র প্রণয়নে সরকারি উদ্যোগে সহযোগিতা করতে এটি তৈরি করা হচ্ছে।

গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কমিটির একাধিক সদস্য এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।

তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে ছাত্রদের দাবিকে একেবারে অগ্রাহ্য না করে বিএনপিও একটি ঘোষণাপত্র প্রণয়নের কাজ শুরু করেছে। সরকার যে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে তাতে এটি মতামত হিসেবে গুরুত্ব পেতে পারে বলে মনে করেন বিএনপির নীতিনির্ধারকরা।

ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্ন রয়েছে। তার পরও এই উদ্যোগকে একেবারে অগ্রাহ্য করতে চায় না দলটি। তাই বাস্তবতার নিরিখে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়বস্তুতে পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে।
বৈঠকে দলের নীতিনির্ধারকরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতারা বাহাত্তরের সংবিধানকে বাতিল করার যে ঘোষণা দিয়েছেন তা যুক্তিসংগত নয়। মহান মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি।

দলীয় সূত্র জানায়, ঘোষণাপত্র দেওয়া হলেও তা ৫ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য করা যাবে না—এমন শর্ত জুড়ে দেবে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, ছয় মাস পর এসে তা আগে থেকে কার্যকর বলা হলে তা বাস্তবসম্মত হবে না। তাই এটা প্রক্লেমেশন নয়, গণ-অভ্যুত্থানের ডিক্লারেশন বলার পরামর্শ দিতে পারে দলটি।

বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানান, ঘোষণাপত্র নিয়ে আজ বুধবার আবারও স্থায়ী কমিটির বৈঠক হবে। সেখানে ঘোষণাপত্রে বিএনপি যে বিষয়গুলো পরিবর্তন চায়, তা চূড়ান্ত করা হবে। এরপর সংশোধিত খসড়া নিয়ে যুগপতের শরিকদেরও মতামত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com