1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

গর্ভপাত করাতে চেয়েছিলেন নেহা কাক্কারের মা-বাবা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : মাত্র চার বছর বয়সে সংসারের প্রয়োজনে গান গাইতে শুরু করেন তিনি। বাবা শিঙাড়া বিক্রি করতেন, আর তাদের পরিবার থাকত এক কামরার ছোট্ট ভাড়া বাড়িতে। এমনকি একসময় তার মা-বাবা ভেবেছিলেন গর্ভপাত করে তাকে পৃথিবীতে আনবেনই না! অথচ সেই মেয়েটিই আজ কোটি কোটি টাকার মালিক, বলিউডের অন্যতম সুপারহিট গায়িকা! হ্যাঁ, বলছিলাম নেহা কাক্কারের কথা। এ প্রজন্মের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম নেহা কাক্কার।

ঋষিকেশে জন্ম হলেও নব্বইয়ের দশকের শুরুতে তার পরিবার দিল্লিতে চলে আসে। ছোটবেলা থেকেই নেহা স্থানীয় ফাংশন, ধর্মীয় অনুষ্ঠান ও স্টেজ শো-তে গান গাইতেন। পারফরম্যান্সের বিনিময়ে পেতেন মাত্র ৫০ টাকা, যা দিয়ে সংসার চলত। নেহা কখনোই প্রথাগতভাবে গান শেখেননি, কিন্তু সুরের প্রতি তাঁর ভালোবাসা ও কঠোর পরিশ্রম তাকে এগিয়ে নিয়ে গেছে।
নেহা কাক্কর ‘ইন্ডিয়ান আইডল’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন, কিন্তু বেশি দূর এগোতে পারেননি এবং শো থেকে বাদ পড়ে যান। তবে এখানেই তিনি থেমে যাননি। একের পর এক সুযোগ খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত বলিউডে জায়গা করে নেন। প্রীতমের সুরে ‘ককটেল’ ছবির গান ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ ছিল তাঁর জীবনের প্রথম বড় ব্রেকথ্রু। গানটি চার্টবাস্টার হয় এবং নেহা বলিউডের প্লেব্যাক দুনিয়ায় নিজের জায়গা তৈরি করেন।  
এরপর একের পর এক হিট গান আসে তাঁর ঝুলিতে। ‘লন্ডন ঠুমকাডা’ (ক্যুইন), ‘সানি সানি’ (ইয়ারিয়াঁ), ‘দিলবর’ (সত্যমেব জয়তে), ‘আঁখ মারে’ (সিম্বা)—এই গানগুলোর মাধ্যমে তিনি বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন।

যে ‘ইন্ডিয়ান আইডল’ থেকে একসময় বাদ পড়েছিলেন, পরে সেই একই মঞ্চে বিচারকের আসনে বসেন নেহা। আজ তিনি শুধু একজন সফল গায়িকাই নন, বরং লাখো মানুষের অনুপ্রেরণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com