1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

ঝিনাইগাতীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অভিনুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ছালেহ আহাম্মদ, উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ, বিশিষ্ট আইনজীবি  আল আমিন প্রমূখ।

বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়।

এসময় বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারি, সমিতির সকল সদস্যসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ২০ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com