1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

১৬ হাজার কিশোরীকে বাইসাইকেল দেবে সরকার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : নারীদের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। প্রকল্পগুলো নারীদের সামনাসামনি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে, বিশেষত গ্রামাঞ্চল ও অবহেলিত অঞ্চলের নারীদের শিক্ষিত করতে এবং অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক গতিশীলতা অর্জনে সহায়তা করবে। প্রকল্পগুলো বাস্তবায়ন করবে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংঘ।

গ্রামাঞ্চলের মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে সাইকেল দেওয়ার প্রকল্প নিচ্ছে সরকার।

‘কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের সাইকেল প্রদান’ প্রকল্পটির লক্ষ্য ষষ্ঠ শ্রেণি ও এর ওপরের স্কুলগামী কিশোরীদের স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বাড়ানো। প্রকল্পটি আটটি জেলার ৫৯টি উপজেলায় বাস্তবায়িত হবে। জেলাগুলো হলো— শরীয়তপুর, খাগড়াছড়ি, সাতক্ষীরা, পাবনা, হবিগঞ্জ, ভোলা, গাইবান্ধা ও শেরপুর। প্রকল্পটির মোট বাজেট ২৪ কোটি ৯৬ লাখ টাকা।

প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। ১৬ হাজার মেয়েকে সাইকেল দিয়ে তাদের স্কুলে যাতায়াত সহজ করা হবে এবং এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা বাড়বে, যা নারীর ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com