
নালিতাবাড়ী (শেরপুর) : ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রনিলা কোচ নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলচান্দা গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। রনিলা কোচ ওই গ্রামের নেপাল বিশ্বাসের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারুপাড়া-খলচান্দা কোচপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রনিলা কোচকে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।