1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো বে পাঠাবেন ট্রাম্প

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়ানতানামো বেতে একটি অভিবাসী বন্দি কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। কমপক্ষে ৩০ হাজার মানুষ রাখার ব্যবস্থা করতে প্রতিরক্ষা বিভাগ আর হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়, অবৈধ অভিবাসী আর অনুপ্রবেশকারীদের জন্য যুক্তরাষ্ট্রেকে ভয়ঙ্কর দেশে পরিণত করতে বুধবার (২৯ জানুয়ারি) লেকেন রিলে অ্যাক্টে সই করেন ট্রাম্প। এতে অবৈধ অভিবাসীদের এখন দুষ্কৃতিকারী হিসেবে দেখবে আইন-শৃঙ্খলা বাহিনী।

অবৈধ অভিবাসীদের ধরে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সেখানে কয়েদি রাখার ব্যবস্থা সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজে তিনি জানিয়েছেন, মার্কিনীদের নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী সবচেয়ে কুখ্যাত বহিরাগত অপরাধীদের সেখানে রাখা হবে।

ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট। নির্যাতনের জন্য কুখ্যাত জানার পরও সেখানে অবৈধ অভিবাসীদের পাঠানোর নির্দেশটি স্পষ্ট বর্বরতা।

গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, ‘ওয়াটার বোর্ডিং’-সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘পৃথিবীর নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com