1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় প্রেরণ, পরে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের ২২ বছরের দুই তরুণ। দুই মাস আগে তারা দালাল চক্রের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এরপর প্রতিদিনই ছেলেদের সঙ্গে কথা হতো পরিবারের সদস্যদের। তবে গত ২৪ জানুয়ারি থেকে বাড়ির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাদের।

হৃদয় কুমারখালি গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে এবং রাসেল মজিবর হাওলাদারের ছেলে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দুই তরুণের অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সন্তানের লাশ দেখতে পান। এরপর থেকে দুই বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয় শত শত মানুষ দুই বাড়িতে ভিড় করছেন।

হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, ‘আমার ছেলেকে সাগরের তীরে নিয়ে গুলি করে হত্যা করে আমাদের ছবি পাঠিয়েছে দালাল চক্র। ছেলেকে ইতালি পাঠানোর জন্য দালালদের ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছিলাম।’

রাসেলের বাবা মজিবর হাওলাদার বলেন, ‘দুই মাস আগে দালালদের টাকা দেই। গত একমাস ধরে তারা লিবিয়ায় ছিল। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ওদের ইতালীগামী ট্রলারে উঠিয়ে দেয় বলে জানায় দালালচক্র। এরপর এক সপ্তাহ কেটে গেলেও ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। গত ২/৩ দিন ধরে দালাল চক্র আমাদের কখনো জানায় ওরা হাসপাতালে, আবার কখনো জানায় ওরা পুলিশের হাতে ধরা পড়েছে।’

ঘারুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জলিল মাতুব্বর বলেন, ‘ওই দুই তরুণের মৃত্যুর খবর শুনেছি।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com