1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ: ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব পররাষ্ট্রমন্ত্রীদের

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মিসর, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের শীর্ষ কূটনীতিকরা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। কায়রোতে শনিবার অনুষ্ঠিত এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকটি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবের পর, যেখানে তিনি গাজা উপত্যকায় থাকা ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে স্থানান্তরের ধারণা দিয়েছিলেন।

আরব পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনিদের ‘অখণ্ড অধিকার’ লঙ্ঘন করার বিরুদ্ধে অবস্থান নেন, যা ‘বসতি স্থাপন, বিতাড়ন, বাড়ি ধ্বংস, সংযুক্তকরণ, বাস্তুচ্যুতির মাধ্যমে জনগণকে ভূমি থেকে উচ্ছেদ, উচ্ছেদকে উৎসাহিত করা বা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাতের’ মতো যেকোনো প্রকার চেষ্টা হতে পারে।

পরে পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার আরো বলেন, ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মধ্যপ্রাচ্যে ন্যায্য ও পূর্ণাঙ্গ শান্তি অর্জনের জন্য কাজ করতে আগ্রহী, দ্বিরাষ্ট্র সমাধান অনুযায়ী।’

বৈঠকে আরব লীগ সচিবালয়ের মহাসচিব আহমেদ আবুল গেইথ ও ফিলিস্তিন মুক্তি সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল-শেইখ উপস্থিত ছিলেন।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com