1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের ৩ কর্মী আহত

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বালিপাড়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসরে সামনে এ হামলা ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানায় উপজেলা ছাত্রশিবির। হামলায় আহতরা হলেন- তরিকুল ইসলাম (২৫) রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। অহতরা সবাই ছাত্র শিবিরের কর্মী।

ইন্দুরকানী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে বাড়ি ফিরছিলাম, পথে আমাদের ওপরে হামলা করে।’

তিনি আরো বলেন, ‘সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারই অংশ হিসেবে তারা এ উপজেলায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। আমাদের দেখে তারা আমাদের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।’

আহত সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে আমাদের তিনজনকে পেয়ে আমাদের ওপরে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা এর আগে আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। গত রাতে আমাদেরকে পেয়ে হামলা করল।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘গতকাল রাতে বালিপাড়ায় একটি হামলার ঘটনা ঘটেছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। আহতরা দারি করছেন হামলাকারীরা সবাই ছাত্রলীগকর্মী।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com