
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৬ ফেব্রুয়ারী ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।
অভিযানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত থ্রি স্টার ব্রিকস, মেসার্স রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস ও উজ্জ্বল ব্রিকসসহ চারটি ভাটায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এ সময় সেনাবাহিনীর সদস্য ও বকশীগঞ্জ থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন নানা অনিয়মের দায়ে চারটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, ইটভাটা সরকারি নির্দেশ লংঘন করে পুনরায় ইটভাটা পরিচালিত হলে পরবর্তীতে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।