1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মার্চ, ২০২৫

গাজীপুর : গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ৬টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গাজীপুরের মহানগরের ডুয়েট গেট এলাকার এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, এ্যালটেক অ্যালুমিনিয়ামে পাউডার কোটিং সেকশনে যে ওভেন আছে, সেই ওভেন থেকে একজস্ট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এই একজস্টের সেখানে স্ফুলিঙ্গ ছিল। ওই স্ফুলিঙ্গ থেকে আগুনটা সিলিংয়ে ছড়িয়ে যায়। সিলিং থেকে মুহূর্তে পুরো সেডে আগুন ছড়িয়ে যায়। এটা বিশাল আকৃতির আগুন ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com