1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

স্বাস্থ্যবিধি না মেনে ইফতার বিক্রি, ৩ রেস্তোরাঁকে জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্যবিধি না মেনে ইফতার সামগ্রী বিক্রির দায়ে তিন রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা ও ভৈরব বাজারের চক বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি।

জানা যায়, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার বিক্রির অপরাধে শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই হাজার, চক বাজার এলাকার আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার ও আব্বাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি জানান, রমজান মাস উপলক্ষ্যে ভৈরবের বেশি ভাগ হোটেল ও রেস্টুরেন্টগুলো ইফতার বিক্রি করে থাকে। লক্ষ্য করা গেছে তারা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের হাতে গ্লাভস নেই, মুখে মাস্ক নেই। ভোক্তাদের সঠিক সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হোটেল মালিকদের অর্থদণ্ডসহ সতর্ক করা হয়েছে। পুরো মাস জুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com