1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সবুর ময়মনসিংহে গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুর একটার দিকে শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালায়। এসময় ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাড়াও তিনবারের বাঘবেড় ইউপি চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি আরও একবার বাঘবেড় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি ছাড়াও নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন এবং মানব বন্ধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com