1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোড়েলগঞ্জে নিহত ২, রাস্তায় ছুঁড়ে ফেলে শিশুকে বাঁচালেও মারা গেলেন মা

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শিশুসহ আহত হায়েছে আরও ৩ জন। শনিবার (১ ফেব্রæয়ারি) সাইনবোর্ড রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাছতলা এলাকার বাসিন্দা মোজাম্মেল খানের ছেলে সিদাম খান তার স্ত্রী, দুই মাসের কন্যাশিশু ও শ্যালককে নিয়ে মোড়েলগঞ্জ থেকে ইজিবাইকযোগে রায়েন্দা আসছিলেন। বড়গঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে শরণখোলা থেকে জিএমএস পরিবহনের একটি গাড়ি তাদের ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে নিচে চাপা পড়ে ইজিবাইকে থাকা সবাই। তবে এসময় ভেতরে মা তার দুই মাসের শিশুকন্যাকে রাস্তার উপর ছুড়ে মারেন। এতে শিশুটি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যায়।

পরে পথচারীরা গাড়ির নিচ থেকে সুমি (৩০) কে মৃত অবস্থায় এবং তার ভাই মজনুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণ পর মারা যায় তার ভাইটিও। গুরুতর আহত শিমুর স্বামী সিদামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পরপরই মোড়েলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com