1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে নারীদলসহ ভলিবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে সাত উপজেলার আটটি টিম ভলিবল টুর্নামেন্ট জমকালো অনুষ্ঠানের মাধ্য দিয়ে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজনে রোয়াংছড়ি উপজেলা হাই স্কুল মাঠে ফাইনাল ম্যাচে পুরুষ ও মহিলা উভয় বিভাগের খেলা অনুষ্ঠিত হয়েছে। মহিলা দলের ফাইনালে খেলায় বাংলাদেশ পুলিশ মহিলা দল বনাম বান্দরবান টিম ওয়ান। শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ মহিলা দল শিরোপা জয় করেন। পুরুষ দলের ফাইনালে মুখোমুখি হয় আলীকদম উপজেলা বনাম বান্দরবান সদর লাইমি পাড়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আলীকদম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বান্দারবন সেনা জোন জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম। এটি যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে। ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শৃঙ্খলা, ধৈর্য ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষাও দেয়। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের মতো পাহাড়ি অঞ্চলে ক্রীড়ার বিকাশ ঘটাতে সেনাবাহিনী সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের খুঁজে পাব। যারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে গৌরবান্বিত করবে। আজকের ম্যাচগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ছিল। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, আয়োজক এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, সহকারী কমিশনার (ভূমি), মাজহারুল ইসলাম বাবুল ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com