1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

স্ত্রীর জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট: সিলেটে বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার কিছুক্ষণ আগে মারা গেলেন স্বামীও। কয়েক ঘন্টার ব্যবধানে তারা দুজন মারা যান। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্বনাথ পৌর শহরের ইলামেরগাঁও আটঘর গ্রামে এমন ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন-হাজী জমসিদ আলী ও হাওয়ারুন নেছা (৮০)। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাজী জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জানাজার নামাজ নির্ধারণ করেন পরিবারের লোকজন। নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজী জমসিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অসুস্থ জমসিদ আলীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু স্ত্রীর জানাজার নামাজের ১০-১৫ মিনিট পূর্বে ইহকাল ত্যাগ করেন।

এই দম্পতির ছেলে আব্দুল আজিজ বলেন, আম্মার জানাজার নামাজের ১০-১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সঙ্গে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্টদায়ক।

হাওয়ারুন নেছার জানাজার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও হাজী জমসিদ আলীর জানাজার নামাজ রোববার বাদ আসর অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com