1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীর দুই কৃষি উপকরণ বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্য রাখায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি উপকরণ বিক্রেতা দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করেছে ভাম্যমাণ আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকরকান্দি বাজারে আলম ট্রেডার্সকে ১৫ হাজার এবং আড়াইআনী বাজারের সুমী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিনুর রহমান।

সূত্র জানায়, মেসার্স আলম ট্রেডার্স এর বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগ ওঠে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে শহরের আড়াই আনী বাজারের মেসার্স সুমী ট্রেডার্সে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বালাই নাশক পাওয়া যায়। এসময় তা বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, অতিরিক্ত মূল্য নেওয়ায় বিক্রেতা প্রতিষ্ঠানগুলো কৃষকদের পণ্য ক্রয়ের রশিদ প্রদান করছে না। তাই অভিযানকালে ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও ক্রেতাকে প্রদানের নির্দেশনা দেয়া হয়। এ সময় কৃষকদের অনেকে উপস্থিত ছিলেন। রশিদ ছাড়া সার না কেনার জন্য উপস্থিত কৃষকদের পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com