1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নাশকতার মামলায় নালিতাবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : গত বছরের ৫ আগস্ট শেরপুরের নালিতাবাড়ী শহর ও উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় সাবেক কাউন্সিলর শফিকুল মোকরেজ সোহেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

কাউন্সিলর শফিকুল মোকরেজ সোহেলকে গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শহর থেকে এবং আমজাদ হোসনকে গত ১ ফেব্রুয়ারি শনিবার দিবাগত গভীর রাতে চারআলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। শফিকুল মোকরেজ সোহেল নালিতাবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে সারাদেশের অন্যান্য কাউন্সিলরের সাথে সরকারী প্রজ্ঞাপনে তিনিও অপসারিত হন। আমজাদ হোসেন উপজেলার নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকেও আসামী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com