1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পিকআপচালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপ‌জেলায় এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পিকআপের চালক ও তার সহযোগির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দি‌কে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়।

প্রাইভেটকার চালক মো. আরাফাত হোসেনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ‘সকা‌লে পিকআপ, বাস এবং একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি ছিটকে সড়কে পরে যায়। এরপর পেছনে থাকা প্রাইভেটকারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা লাগে। প্রাইভেটকার তেমন ক্ষতিগ্রস্থ না হলেও পিকআপের দুইজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ এবং পিকআপটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com