1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম :  বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি পলিটেকনিক মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৩ জানুয়ারি) সকালে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ দুই থেকে তিন মাস ধরে বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না। অনেকের ওভারটাইমও পরিশোধ করা হয়নি।

কারখানার অপারেটর তাসলিমা আক্তার বলেন, গত দুই মাস ধরে আমরা বেতন ও ওভারটাইম পাচ্ছি না। আমরা কোম্পানির মালিকদের সঙ্গে বৈঠক করেছি, তারা বলেছিল ২৯ জানুয়ারি বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু কারখানা এখনও আমাদের বেতন পরিশোধ করেনি।

শ্রমিকদের পাওনার বিষয়ে জানতে পোশাক কারখানাটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com