1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

আমরণ অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে—এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এ সময় অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

এদিন বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com