1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কণিকা ক্যাডেট একাডেমির ৫ শিক্ষার্থী উত্তীর্ণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে পরিচালিত ‘কণিকা ক্যাডেট একাডেমি’ থেকে ৫ শিক্ষার্থী ক্যাডেট কলেজে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত রোববার (২ ফেব্রুয়ারি) ক্যাডেট কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উত্তীর্ণ ৫ শিক্ষার্থীরা হলেন- অংকন চন্দ্র সরকার, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (ইনডেক্সঃ ১০৯২০৩০৯৩৭), মোস্তফা সুলতান খান জাকি, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (ইনডেক্সঃ ১০৯২০০১৮৪১), রায়হানা তাসনীম রিফা, আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল এন্ড কলেজ (ইনডেক্সঃ ২০৯১১২০৮৫৬), ইসরাত মেহেরীন মুন, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ইনডেক্সঃ ২০৯১০০০৩৪০), নুসরাত জাহান দিবা, আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল এন্ড কলেজ (ইনডেক্সঃ ২০৯১০০০৮৮৫)।

জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় ৪ ফেব্রুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ঢাকা সেনানিবাসের ২৫ই বেঙ্গলে (সিগন্যাল গেট/অফিসার্স মেস সংলগ্ন) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে বাবা ও মাকে উপস্থিত থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com