1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুরে বেশি মূল্যে সার বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয় করার অভিযোগে রাশেদুল ইসলাম নামে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইঞা।

জানা যায়, সম্প্রতি কুসুমহাটি বাজারের কয়েকটি সারের দোকানে বেশি মূল্যে সার বিক্রয় হচ্ছে এমন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ওইসময় কুসুমহাটি বাজারের বিসিআইসি সার ডিলার রাশেদুল ইসলামের দোকানে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, কৃষকদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com