1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

অফিস ফাঁকি দেওয়ায় বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরসহ প্রসাশনিক ভবনের বিভিন্ন দপ্তর ও বিভাগের ১১ জন কর্মকর্তা ও কর্মচারীর অফিস ফাঁকি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ১১ কর্মকর্তা-কর্মচারীর কাছে নোটিশ পাঠানো হয়। অফিস ফাঁকি দেওয়ায় তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোছা. উম্মে ফারহানা চৌধুরী, উপ-রেজিস্ট্রার এ.টি.এম শহীদুল ইসলাম, সেকশন অফিসার (গ্রেড-১) সাকিনা আক্তার সীমা, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুফিয়া খাতুন, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোছা. সুমি বেগম, হিসাব রক্ষক নুর হোসেন শাহ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মামুনুর রশীদ, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস স্বপ্না দাস, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস ফারুক আহমেদ, এম.এল.এস.এস এস এম শহীদুল ইসলাম, এম.এল.এস.এস জাহাঙ্গীর আলম।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান গত ২ ফেব্রুয়ারি বিভিন্ন দপ্তর ও অফিস পরিদর্শনকালে কর্মকতা ও কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। যা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থি এবং অনাকাঙ্ক্ষিত। এরপর তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

এ বিষয়ে বেরোবি প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, যথা সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি শোনার পর উপাচার্য স্যার সহ আমরা বিভিন্ন দপ্তরে ভিজিট করি। দপ্তরে অনুপস্থিতি পেয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অনুপস্থিতিরা জবাব দেওয়ার সুযোগ পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com