1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

ঢাকায় কাজের বুয়া সেজে চুরি, টঙ্গীতে বিলাসী জীবন!

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : কাজের বুয়া সেজে বাসায় ঢুকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসার লোকজনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা চুরি করে বিলাসী জীবনযাপন করেন এক নারী। শেফালী বেগম নামে ওই নারীকে গ্রেপ্তারের পর বুধবার (৫ ফেব্রুয়ারি) এমন তথ্য জানায় ধানমন্ডি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডিতে কাজের বুয়া সেজে বাসায় ঢুকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান এক নারী। কাজে যোগ দেয়ার সময় ভুয়া পরিচয়পত্র দেখিয়ে নিজের নাম রোকসানা বলে জানান অভিযুক্ত সেই নারী। পরে বাসার মালিকের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় গত ১৯ জানুয়ারি ধানমন্ডি মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তার আসল নাম শেফালী বেগম। পরিচয়পত্রে থাকা রোকসানা নামটি ভুয়া। তিনি একটি কম্পিউটারের দোকান থেকে নকল পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন বাসায় কাজের বুয়ার ছদ্মবেশে প্রবেশ করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শেফালী বুয়ার কাজের কথা বলে মানুষের বাসায় কাজ নিলেও টঙ্গীতে তিনি বিলাসী জীবনযাপন করেন। টঙ্গীতে ‘স্বপ্নবিলাস’ নামে তার কোটিপতি সমবায় সমিতি রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা, ১টি গলার মুক্তার হার, ৯টি মোবাইল ফোন এবং অনেকগুলো চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।

রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, শেফালী দীর্ঘদিন ধরে ঢাকার অভিজাত এলাকায় একই কৌশলে বাসাবাড়িতে কাজ নিয়ে চুরি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com