1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে চাষাড়ায় জড়ো হন। এরপর এক্সকাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়িটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৩৯ সালে নির্মিত বায়তুল আমানের সামনের অংশ এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় রাস্তাজুড়ে প্রচুর উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণ করে। এতে চাষাড়া মোড়ে, নারায়ণগঞ্জ লিংক রোড-পঞ্চবটি সড়কসহ পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সাচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভেঙেছে জনগণ। আমরা তারই ধারাবাহিকতায় শেখ মুজিবের ম্যুরাল বা ছবি ভেঙে দিচ্ছি। এটি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি। যেখানে আওয়ামী লীগ ও শেখ মুজিবের কোনো ছবি বা স্মৃতিচিহ্ন আছে সবগুলো ভেঙে ফেলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com