1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

এক মাস ধরে চিকিৎসক নেই সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক মাস ধরে কোনো ডাক্তার নেই। এতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার পল্লব বিশ্বাস জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় তাকে সেখানে ডিউটি করতে হচ্ছে। ফলে সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, নিয়মিত ডাক্তার না থাকায় সাধারণ রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ।

একজন ভুক্তভোগী বলেন, “অসুস্থ হলে কাছের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কথা, কিন্তু সেখানে ডাক্তারই নেই। আমাদের দূরে যেতে হয়, যা অনেক কষ্টকর।” এলাকাবাসী দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার নিয়োগের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, “ডাক্তার নেই—বিষয়টি অতি জরুরি, সমাধানের চেষ্টা চলছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com