1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

নালিতাবাড়ী সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিমের মাঠ থেকে ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব জিরা জব্দ করে।

এছাড়াও হালুয়াঘাট সীমান্তের সূর্যপুর ক্যাম্পের বিজিবি সদস্য এবং আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা একই দিনে পৃথক অভিযান চালিয়ে আরও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ব্লেড জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নাকুগাঁও মাঠে ১৯৫ বস্তা ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে।

এছাড়াও নালিতাবাড়ী সংলগ্ন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কচুয়াকুড়া এলাকা থেকে ৮৩৩ কেজি ভারতীয় জিরা এবং একই উপজেলার আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বুটিয়াপাড়া এলাকা থেকে ২১ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানভীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com