1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মাছ ধরা নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁ : নওগাঁর মান্দায় বিবদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫) ও তার ছেলে আব্দুল মতিন (৩৩)। ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে আবুল কাসেম পালিয়ে গেলে তার ছেলে আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, আবুল কাসেম মন্ডলের সাথে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বিলের বিবদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচা আবুল কাসেম ও তার ছেলে আব্দুল মতিন মিলে মারপিট শুরু করে। পরে আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে আবুল কাসেম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com