1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৬ শিশু

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ১৬ জন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ প্রাঙ্গণে উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়।

জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার একটি প্রতিযোগিতার আয়োজন করে উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদ। প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু-কিশোর। তাদের মধ্যে ১৬ জন শিশু-কিশোরকে বাইসাইকেল এবং বাকিদেরকে স্কুল ব্যাগ, ইসলামিক বই, খাতা, মেয়েদের হিজাব ও ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়।

শিশু কিশোর পরিষদের সভাপতি শরিফুল ইসলাম ও সহসভাপতি শহিদুল্লাহ কাউসার বলেন, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়। নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়। আমাদের এ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের একটানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের ঘোষণা করি। আগামীতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইসহাক আহমেদের সঞ্চালনায় ও শিশু কিশোর পরিষদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা মোহাম্মাদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, উত্তর জাঙ্গীরাই সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন, বর্তমান সভাপতি আবু সাঈদ স্বপন, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান আজিজি, উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি কামাল হোসেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম কাওছারী, শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ কাউসার, শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রবাসী শাখার সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন পিন্টু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী আতাউর রহমান, সমাজসেবক লোকমান হোসেন, হাজী আব্দুল মান্নান, হাজী রুহুল আমিন, রইস আলী, ডালিম আহমদ, মহিউদ্দিন, ব্যবসায়ী বাবুল আহমেদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com