
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় চরঅস্টধর ইয়নিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে সুমি আক্তার (২৭) নামে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় নারায়নখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সুমী ওই এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমি ও তার স্বামী মোজাম্মেল স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন। কোন জায়গা জমি না থাকায় নারায়নখোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকতেন। দুইদিন যাবত শারীরিক অসুস্থতায় ভোগছিলেন সুমি। শুক্রবার বিকেলে সুমি তার স্বামী মোজাম্মেলকে নিত্যপ্রয়োজনী পণ্য আনতে বাজারে পাঠায়। সন্ধ্যায় মোজাম্মেল বাজার থেকে ফিরে সুমিকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ পাচ্ছিল না। একপর্যায়ে ঘরে ঢুকে সত্রী সুমীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সংবাদ দিলে রাতেই ঘটনাস্থল থেকে সুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।