1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), মো. সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), মো. আরাফাত রহমান (২৪), মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন ওরফে শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), মো. কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫), মো. কায়েস (২২), মো. আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), মো. সোহেল (৪৮) এবং রাসেল আহমেদ (৩৮)।

অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, নগরের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com