1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

শেরপুরে দুই ছাত্রলীগ নেতা ও ওলামা লীগ সভাপতি গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম এবং জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে সদর ও ঝিনাইগাতি থানা পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আটটার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা ও ভোররাতে শেরপুর শহরের নিজ বাসা থেকে ওলামা লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শেরপুর সদর থানায় গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে ভোররাতে শহরের বাগরাকসা বাসা থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে রাত আটটার দিকে ঝিনাইগাতি থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্চিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবায়দুল আলম ও ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com