1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বকশীগঞ্জে ক্রয়কৃত জমি উদ্ধারে ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে নিজের ক্রয়কৃত জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাট্টাজোড় ইউনিয়নের কুমরী কান্দা গ্রামে ওই সংবাদ সম্মেলন করেন মর্জিনা বেগম নামে ওই নারী।

সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরী কান্দা গ্রামের আবদুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি ক্রয় করি। যার দলিল নম্বর ২৫০৮। এই জমিটি সহকারী কমিশনার (ভূমি) আমার নামে নামজারী করে দেন।

তিনি বলেন, আমি জমিটি ক্রয় করলেও ও সকল কাগজপত্র আমার নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন , মনিরুজ্জামান ও তাদের আত্মীয় স্বজনরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। আমি বার বার ক্রয়কৃত জমিতে যেতে চাইলে ৫ লাখ চাঁদা দাবি করেন এবং হুমকি প্রদান করেন তারা। বর্তমানে আমি স্বামী ও ৬ সন্তান নিয়ে আমার বাবার বাড়ি শ্রীবরদীতে বসবাস করছি। তাই তিনি দখলদারের হাত থেকে জমিটি উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মর্জিনা বেগমের স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান জানান, ওই জমিতে আমাদের অংশ রয়েছে, তাই আমরা জমিতে চাষাবাদ করি। চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন বলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com