1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দীন মোহাম্মদ মাস্টার, পৌর আমীর হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

গোলাম কিবরিয়া ভিপি তা’মীরুল মিল্লাত টংগী ক্যাম্পাসের ভিপি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ, ক্রীড়া, যুব, প্রচার মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি নকলা ও নালিতাবাড়ীকে বৈষম্যহীন, কল্যাণকর সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com