
নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের শরণখোলা রেজের দুধমুখী খাল এলাকার অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলেকে আটক করেছে বন রক্ষীরা। এ সময় তাদের কাজ থেকে ৫টি বেহেন্দী জাল ও একটি টলার জব্ধ করে বন রক্ষীরা। সোমবার (৯ই ফেব্রুয়ারী) বিকালে পূর্ব সুন্দরবনে দুধমুখী এলাকায় এ ঘটনা ঘটে। ক
টকা অভয়ারণ্যে ক্ষেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার মোঃ হাবিবুর রহমান জানান, দুধমুখি অভয়ারণ্যে খালে গোপনে মাছ ধরছে এমন গোপনে সংবাদে তার নেতৃতে বন রক্ষীদের একটি দল দুধমুখি খাল একালায় অভিযান চলায়। এ সময় তারা ৫ জেলেকে আটক করে। আটকৃত জেলেরা হলো- পিরোজপুর জেলার রহিতা গ্রামের মিরাজ (৪০), হানিফ মুন্সী (৫০), আলামিন (৩৮), আনিছ (৪৫) ও রফিক (৫০)।
এ সময় বনক্ষীরা জেলেদের ব্যবহৃত ৫টি বেহেন্দী জাল ও একটি টলার জব্ধ করে। জেলেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে ১০ ফেব্রুয়ারী দুপুরে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যপারে জেলেরা অভিযোগ করে বলেন সুন্দরবনে অভয়ারণ্যে বিভিন্ন খালে অসাধু বন কর্মকতার্ ও বন রক্ষীরা গোন প্রতি ৫থেকে ১০ হাজার টাকা উৎকোচ এর বিনিময় মাছ ধরতে অনুমতি দেয়। কিন্তু যখন কোন জেলেরা উৎকোচ দিতে অস্বীকার করে তখনি তাদের উপরে বিভিন্ন অযুহাতে নির্যাতন ও সিআর মামলা করেন বন রক্ষীরা ।
এ বিষয় জানতে চাইলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেজের এসিএফ রানা দেব বলেন, জেলেরা যখন অপরাধে জড়িয়ে পড়ে তখন তারা বন বিভাগের বিরুদ্ধে বিভিন্ন অযুহাত তুলেন। তবে এ ব্যপারে জেলেরা সুনির্দিষ্ট কোন অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।