1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

ফরিদপুর : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে ৩টি ঘরবাড়ি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে। সংঘর্ষে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জাহিদ ভুঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে। এদের একটি নেতৃত্বে রয়েছেন লুৎফুর ভূইয়া ও অন্যটির নেতৃত্বে মওলাদাত মাতুব্বর। দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে হান্নান ভূইয়ার ছেলে ইমন ভূইয়াকে (২২) ফোনে ডেকে নিয়ে মাতুব্বর পক্ষের কিশোররা মারধর করে। আহত অবস্থায় ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com