1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

‘সেভ দ্য চিলড্রেনে’র প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়ের (৬২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে কাজ করতেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাসায় এসেছিলেন। পরে আবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি চলে যান। এছাড়া আর কেউ বাসায় এসেছিলেন কি না জানা নেই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com