1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

“চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নেতৃত্বে নালিতাবাড়ী গড়ার প্রত্যয়”

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বিএনপি’র নতুন কমিটিতে আবারও আহবায়ক বা নির্বাচিত সভাপতি হলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সুন্দর রাজনৈতিক নেতৃত্ব গঠনের পাশাপাশি ও নালিতাবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের আড়াইআনী বাজারস্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় ‘একুশে স্মৃতি সংসদ’ কর্তৃক ‘একুশে স্মৃতি পদক’ প্রাপ্তিতে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সংবর্ধনা সভায় এ অভিমত জানান দলটির সিনিয়র এ নেতা।

উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি ও যুগ্ম-আহবায়ক সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- যুগ্ম-আহবায়ক আলী আশরাফ ভুইয়া, আব্দুল্লাহ আল সানী, কামরুল ইসলাম বিএসসি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামসহ অন্যান্যরা। এসময় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোরা ও মালা দিয়ে অধ্যক্ষ নুরুল আমীনকে বরণ করেন।

অধ্যক্ষ নুরুল আমীন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান বিষয়ে ১৯৮২ সালে মাস্টার্স শেষ করেন। ছাত্রজীবনে ঢাবিতে থাকাবস্থায় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ডাকসু নির্বাচনে অংশ নেন। কর্মজীবনে তিনি ঝিনাইগাতি আলহাজ্ব শফিউদ্দিন কলেজের গ্রন্থাগারিক পদে চাকুরী শেষে অবসর গ্রহণ করেন। পাশাপাশি ১৯৯৪ সালে নালিতাবাড়ী কিন্ডারগার্টেন নামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। যা আজোবদি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। নালিতাবাড়ীর দ্বিতীয় কিন্ডারগার্টেন এটি। ‘একুশে স্মৃতি সংসদ’ শিক্ষায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ নুরুল আমীনকে ‘একুশে স্মৃতি পদক’ প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com