1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

নালিতাবাড়ীতে কিশোর চালকের ট্রাক্টর চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অপ্রাপ্তবয়স্ক চালকের মাটিবাহী ট্রাক্টর চাপায় কাওসার আহমেদ নামে সাত বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার গোবিন্দনগর গ্রামের চারআনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার ওই গ্রামের জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় একটি ক্বওমী মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোলায়মান হোসেন বাবু নামে সতেরো বছর বয়সী এক কিশোর কানে এয়ার ফোন লাগিয়ে মিনি সাউন্ড বক্সে গান শোনতে শোনতে ট্রাক্টরে করে গোবিন্দনগর চারআনী পাড়ায় একটি ক্বওমী মাদরসার পাশে মাটি ভরাটের কাজ করছিল। বেলা দেড়টার দিকে মাটি আনলোড করতে গেলে পেছনে থাকা মাদরাসা শিক্ষার্থী কাওসারকে চাপা দেয়। এতে শিশু কাওসার বিভৎসভাবে চিরেচ্যাপ্টা হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রাক্টর রেখেই পালিয়ে যায়।

এদিকে চাকায় কিছু ফেটে যাওয়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে কাওসারের চিরেচ্যাপ্টা বিভৎস নিথর দেহ ট্রাক্টরের নিচে পড়ে থাকতে দেখেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটিতে ভাংচুর চালায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও ট্রাক্টরটি জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com