1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

জামিন নিতে গিয়ে ৫ ইউপি চেয়ারম্যানসহ ৯ আওয়ামীলীগ নেতা কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁ : গাজিপুর জেলায় একটি নাশকতা মামলায় গাজিপুর নিম্ন আদালতে জামিন নিতে গেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ ইউপি চেয়ারম্যানসহ ৯ আওয়ামীলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

কারাগারে যাওয়া পাঁচ চেয়ারম্যান হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দন নগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর। এছাড়া চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ বাবুল, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদারও রয়েছে।

ঐ আদালত নওগাঁ জেলা আওয়ামীলীগের এক নেতা ও পোরশা উপজেলার এক ইউপি চেয়ারম্যানকেও কারাগারে প্রেরণ করে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের রায়হান হত্যা মামলায় ১৬৭ জনকে আসামী করে মামলা করা হয়। সঙ্গে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করে গাজিপুর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা। মামলায় আটককৃতরা হাই কোর্টে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিনের জন্য হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানেই বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com