1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

সীমান্তে কাভার্ড ভ্যানসহ কোটি টাকার ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে চোরাই পথে আনা ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা এবং চিনি ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে হালুয়াঘাটের আইলাতলী বিওপি’র রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, সোমবার ভোররাতে বান্দরকাটা বিওপি’রর বেলতলী থেকে ২টি সাইকেল ও ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা সীমান্ত থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়া বিওপি’র পানিহাটা সীমান্ত থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবি জওয়ানরা। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, জব্দকৃত এসব ভারতীয় পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com