1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও কৃষিশ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : বৈদ্যুতিক সেচপাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেরপুরে আকরাম হোসেন (৪২) ও আব্দুল হানিফ (৪৫) নামে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ (বুধবার ১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কৃষক আকরাম হোসেন সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক আব্দুল হানিফ একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আকরাম হোসেন বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে তারই কৃষিশ্রমিক আব্দুল হানিফ এগিয়ে আসে। এসময় হানিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে এবং ঘটনাস্থলে দু’জনই প্রাণ হারায়। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এ দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। সদর থানার এসআই আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com